ভেড়ামারা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভেড়ামারা উপজেলা শাখা যুবদলের উদ্যোগে আজ রবিবার সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত ভেড়ামারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ডক্টর এ্যাসেসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব ও এম ট্যাব কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে প্রায় ৩০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান এবং রোগীদের চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।
ভেড়ামারা উপজেলা যুবদলের আহবায়ক ও রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম রেজা শামীম এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেনের সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পৌর বিএনপির সভাপতি আবু দাউদ,
কেন্দ্রীয় মহিলা দলের সহকারী কৃষি বিষয়ক সম্পাদিকা ফারিয়া আক্তার বেলী, ডক্টরস আ্যাসোসিয়েশনের নেতা ডাক্তার আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা আবু মোহাম্মদ নুরউদ্দিন নুরু ভিপি, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা পৌর যুবদলের আহবায়ক হাফিজুর রহমান জিন্না,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন। এসময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিপ্লব হোসেন, মোহাম্মদ মনিরুজ্জামান রুবেল, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ মঈনুল হক,যুবদল নেতা নান্টু মন্ডল, রুহুল আমিন, জীবন, মিন্টু,শরীফ জিয়া ও রাজিব সহ যু্বদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল কাদের উজ্জ্বল চিকিৎসা সেবা কার্যক্রম তত্ত্বাবধান করেন।
চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সাংবাদিকদের কাছে দেয়া তাদের প্রতিক্রিয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ভেড়ামারা উপজেলায় এই সেবামূলক কার্যক্রমটি পরিচালনা করা হয়৷
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments