পিরোজপুর অফিস : পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১ টার দিকে জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। ডিবি সূত্রে জানা গেছে, পুলিশ সুপার পিরোজপুর খান মুহাম্মদ আবু নাসেরের দিকনির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলাম নেতৃত্বে একটি টিম সদর উপজেলার ৫নং ওয়ার্ডের কাপুড়িয়াপট্টি এলাকায় আলহামদুলিল্লাহ মার্কেটের ৫ তলা ভবনের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে। এসময় আসামি মোঃ মিজানুর জামান (৪৮) এর শয়নকক্ষের ওয়াড্রোব থেকে একটি কাপড়ের ব্যাগের ভেতরে নীল রঙের জিপার প্যাকেটে বোঝাই অবস্থায় মোট ৬০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযান থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর জামানের স্থায়ী ঠিকানা পার্শ্ববর্তী জেলার বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী এলাকায় হলেও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার ঠিকানা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় বলে জানা গেছে। বর্তমানে তিনি কাপুড়িয়াপট্টির আলহামদুলিল্লাহ মার্কেটের ৪র্থ তলায় বসবাস করতেন। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তারা সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
সব মন্তব্য
No Comments