ডেস্ক রিপোর্ট: যুদ্ধের দেশ থেকে বাড়ি ফিরেছে মেয়ে। তাকে কাছে পেয়ে কান্না চেপে রাখতে পারেননি বাবা। আদরের সন্তানকে বুকে টেনে হাউ মাউ করে কেঁদে ওঠেন তিনি। পরিবারের অন্যান্য সদস্যরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। সেখানে তৈরি হয় চরম আবেগঘন মুহূর্ত।
জানা গেছে, ভারতের দক্ষিণ দিনাজপুরের বংশীহারীর মেয়ে ঈশিতা রহমান। ২০১৯ সালে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান তিনি। দেশটিতে যুদ্ধপরিস্থিতি যতই গুরুতর হচ্ছিল, ততই চিন্তা বাড়ছিল ঈশিতার পরিবারের। অবশেষে রোববার (৬ মার্চ) সন্ধ্যায় এলাহাবাদ গ্রামপঞ্চায়েতের পাঠানপাড়ার বাড়িতে ফিরেছে ঈশিতা, স্বস্তি পরিবারের।
ঈশিতা বলেন, ‘খুব ভয়ে দিন কাটছিল। আমরা বেসমেন্টে লুকিয়ে থাকতাম। কী করবো বুঝতে পারছিলাম না। বাইরে অহরহ বোমাবর্ষণ। সবসময় বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পেতাম। দিনরাত সাইরেন বাজছে। ভয়ঙ্কর এক পরিস্থিতি। বলে বোঝাতে পারব না কী অবস্থা হয়েছিল। জীবন নিয়ে সংশয় ছিল। ফিরব কি না কিছুই জানতাম না।’
তিনি আরও বলেন, ‘আমি কিয়েভে ছিলাম। কিছু বন্ধু ছিল খারকিভে। এই দুই জায়গায় এখন সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি। দূতাবাস থেকে আমাদের বলা হয়েছিল, কোনওভাবে সীমান্ত যেন আমরা পার করে আসি। কিন্তু সীমান্ত পার করাই খুব কঠিন ছিল। তারপর অবশ্য ভারতীয় দূতাবাস থেকে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। তারা খুব ভালোই তদারকি করেছে।’
প্রসঙ্গত, ২০১৫ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ঈশিতা। অসুস্থ থাকায় জীবনের প্রথম বড় পরীক্ষাতে বংশীহারী রসিদপুর হাসপাতালের বেডে বসে অংশ নিয়েছিলেন তিনি। সেই সময়ই ঈশিতা ঠিক করেন, বড় হয়ে তিনি চিকিৎসক হবেন। হোমিওপ্যাথিতে সুযোগ পেলেও এলোপ্যাথি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল তার। ২০১৯ সালে ইউক্রেনে ডাক্তারি পরার সুযোগ পান তিনি।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments