স্টাফ রিপোর্টার: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫০ কোটি ৪ লাখ টাকা।
বুধবার ২২ জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত আটটি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প তিনটি এবং সংশোধিত প্রকল্প পাঁচটি।
সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয় ও যৌক্তিকতার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রকল্পগুলো যেন নির্বাচনি ইশতেহার ও জনগণের জীবনমান উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকে নজর দিতে হবে। একই সঙ্গে বিভিন্ন সংস্থার পৃথক রেট শিডিউল একীভূত করে ব্যয় কমানোর নির্দেশ দেন তিনি।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আরও জানানো হয়, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বারবার বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। সময়মতো প্রকল্প শেষ না হওয়ার কারণ খতিয়ে দেখে দায়ীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া পরিবেশ রক্ষায় সড়কের পাশে ইউক্যালিপটাস ও ইপিল-ইপিলের পরিবর্তে দেশীয় গাছ লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments