ডেস্ক রিপোর্ট: উগান্ডার পশ্চিমাঞ্চলের এক স্কুলে ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস মিলিশিয়া যোদ্ধাদের সন্ত্রাসী হামলায় ২৫ জন নিহত হয়েছে। শনিবার জাতীয় পুলিশের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি একথা জানায়।খবর বাসস
গণপ্রজাতান্ত্রিক কঙ্গো সীমান্তের কাছে রাতের এ হামলার বিষয়ে মুখপাত্র ফ্রেড এনাঙ্গা বলেন, এখন পর্যন্ত ২৫ টি মৃতদেহ স্কুল থেকে উদ্ধার এবং বেওয়ারা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এনাঙ্গা বলেন, ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলীয় এডিএফ গোষ্ঠী বেওয়ারার কাছের একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে সেখানকার একটি ছাত্রাবাস জ্বালিয়ে দেয় এবং খাবারের দোকান লুট করে।
তিনি বলেন, ‘এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হওয়া আটজন বেওয়ারা হাসপাতালে ভর্তি হয়েছেন।’
সেনাবাহিনী ও পুলিশ ইউনিটগুলি হামলাকারীদের ডিআর কঙ্গো সীমান্তে অবস্থিত ভিরুঙ্গা জাতীয় উদ্যানের এডিএফ এর ঘাটির দিকে তাড়া করেছে।
উগান্ডার বিদ্রোহী গোষ্ঠী এডিএফ মূলত ১৯৯০-এর দশকে ডিআরসিতে (কঙ্গো) পদার্পন করে এবং তখন থেকেই তাদের বিরুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ ওঠে।
২০১৯ সাল থেকে ডিআরসি-এর পূর্বাঞ্চলে কিছু এডিএফ-এর হামলাকে ইসলামিক স্টেট গ্রুপের বলে দাবি করা হয়। তারা নিজেদেরকে ইসলামিক স্টেট সেন্ট্রাল আফ্রিকা প্রভিন্স’র স্থানীয় যোদ্ধা বলে দাবি করে আসছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments