ডিজেল অপরিবর্তিত
স্টাফ রিপোর্টার: ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়িয়েছে সরকার। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে। রোববার ৩১ মে রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে নতুন দামের ঘোষণা দেয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম ১ জুন সোমবার থেকে কার্যকর হবে।
এর আগে মে মাসে কেরোসিনের দাম ছিল লিটারে ১৩০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং অকটেন ১৪০ টাকা। নতুন ঘোষণায় তিনটি পণ্যের দামই লিটারে ৫ টাকা করে বেড়েছে। শুধু ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে প্রতি মাসে মূল্য সমন্বয় করা হচ্ছে। আমদানি ব্যয় ও বিপণন কোম্পানিগুলোর লোকসান কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন দাম কার্যকর হওয়ায় পরিবহন ও কৃষি খাতে খরচ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অকটেন ও পেট্রোলচালিত ব্যক্তিগত যানবাহন এবং কেরোসিন ব্যবহারকারী নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে ডিজেলের দাম না বাড়ায় বাস, ট্রাক ও কৃষি সেচে আপাতত বাড়তি খরচ গুনতে হবে না।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments