ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৭টার পর দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও ঈদুল আজহাকে সামনে রেখে তা শিথিল করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মে মঙ্গলবার থেকে ঈদের দিন পর্যন্ত সারাদেশের সকল মার্কেট, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি মঙ্গলবার, ১০ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সমিতি জানায়, ক্রেতা ও বিক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে দোকান মালিক সমিতিকে জানানো হয়েছে যে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত পরিচালনা করা যাবে।
তবে শর্ত হিসেবে বলা হয়েছে, এই বাড়তি সময়ে কোনো ধরনের আলোকসজ্জা বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। বিদ্যুৎ সংকট বিবেচনায় ব্যবসায়ীদের সংযমী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই রাত ৭টার পর মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা চালু ছিল। ঈদ উপলক্ষে সাময়িকভাবে সেই সময়সীমা বাড়ানো হলো।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments