নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার
শ্যামল কুমার বিশ্বাস আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় মুজুরীর টাকা চাওয়ায় এক নারী শ্রমিককে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই নারী কে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলার কাদাকাটি ইউনিয়নের মোকামখালী গ্রামে। আহত নারী ওই গ্রামের অবনী সরকারের স্ত্রী অর্চনা সরকার।
তিনি জানান, গত বছর মাঘ মাসে আমি মোকামখালী গ্রামের মৃত নূর আলী সরদারের ছেলে কালাম সরদারের জমিতে ধান কাটা মুজুরীর ১ হাজার টাকা পাব। আজ কাল করে এক বছর পার হলেও টাকা না দিয়ে তালবাহানা করে। তার ছেলে রুবেল আমার ননদ আরতীর মুদির দোকান থেকে বাকি খেয়ে শোধ করে না। টাকা চাইলে বিভিন্ন সময় আমাদের দেশ ছাড়া করার হুমকি দিয়ে যায়।
ঘটনার দিন দুপুর ১:৩০ মিনিটের দিকে রুবেল এর কাছ দোকানের টাকা চাওয়ায় সে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে রাস্তায় বের হলে হাত পা ভেঙে দেবো। তার জের ধরে বিকাল ৩ টার দিকে আমি সবুজ সরদারের বাড়ির সামনে পৌঁছালে কালাম সরদার, ছেলে রুবেল, ফয়সাল ও স্ত্রী ফিরোজা আমাকে একা পেয়ে কিল, ঘুষি সহ রাস্তার ইট তুলে বেধড়ক মারপিট করে। সবুজ সরদারের ছেলে বাবু সরদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করে। আমাকে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে ভ্যানে তোলা হলে তারা আবারও মারপিট করে। এ ব্যাপারে থানাপুলিশ করলে তারা আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দেশ ছাড়া করার আস্ফালন করছে। মুজুরীর পাওনা টাকা চাইতে গিয়ে মার খাওয়ার পরেও তাদের হুমকি ধামকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেল ও তার পরিবারের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে ওই এলাকার ৩০ টি হিন্দু পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছে। তাই বিষয়টি আমলে নিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
সব মন্তব্য
No Comments