পিরোজপুর অফিস: পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের ৪১৮ টি ভোটকেন্দ্রে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মহড়া ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে র্যাব-৮। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বিভিন্ন স্থানে র্যাব-৮ এর একাধিক টিম এই মহড়া পরিচালনা করে। র্যাব-৮ সূত্রে জানা গেছে, জেলার তিনটি আসনের প্রতিটি ভোটকেন্দ্রে মোবাইল পেট্রোল টিম মোতায়েন রয়েছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে সেখানে প্রতিরোধমূলক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলায় মোট ৬৫ জন র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান জানান, আজ আমরা রোবাস্ট পেট্রোলিং ও মোবাইল পেট্রোলিংয়ের মাধ্যমে সকল ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট সুসংগঠিত ও কার্যকর রয়েছে। প্রতিটি র্যাব গাড়ির নম্বর সংশ্লিষ্টদের কাছে সার্কুলেট করা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে ৩০ মিনিটের মধ্যে যে কোনো ভোটকেন্দ্রে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। তিনি আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে র্যাব-৮ জেলার তিনটি আসনেই সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments