নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে (৭) ধর্ষণের প্রতিবাদ এবং অভিযুক্ত নুরজামালের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বাউসী মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে 'সচেতন নাগরিক সমাজ'-এর উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই দাবি জানানো হয়।
বক্তারা সাত বছরের কোমলমতি শিশুর ওপর এমন পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনা পুরো সমাজকে কলঙ্কিত করেছে। অবিলম্বে অভিযুক্ত নুরজামালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এমন ধৃষ্টতা দেখাতে না পারে।
মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী শিশুর পিতা মো. সরিকুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার পর থেকেই স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, "আমি কোনো আপস বা মীমাংসা করতে রাজি না হওয়ায় তারা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে এবং হয়রানি করছে। আমি আমার মেয়ের ওপর হওয়া এই অন্যায়ের বিচার চাই এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি দাবি করছি।"
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর দুপুরে শাসনউড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নুরজামাল ওই শিশুকে ধর্ষণ করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এলাকাবাসী শুরু থেকেই বিচারের দাবিতে সোচ্চার রয়েছেন।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments