ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার জেরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে চলমান ৫টি বাস আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা থেকে বাস আটকাতে শুরু করেন শিক্ষার্থীরা। আটককৃত বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রাখা হয়। বাস মালিক কর্তৃপক্ষের কেউ না আসায় বাসগুলো আটকে রাখেন শিক্ষার্থীরা।
মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম আসিফ মাহমুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মারধরের শিকার আসিফ জানান, তার স্ত্রীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিলো। তাকে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত স্পীডে বাস চালাচ্ছিলো। তখন আমি তাকে বলার পর সে আমার সাথে উল্টো তর্কে জড়ায় এবং গায়ে হাত তোলে। পরে এক পর্যায়ে কালীগঞ্জ নামক স্থানে আমাকে নামিয়ে একসাথে অনেকে এসে আমাকে মারধর করে। আমি এই মারধরের বিচার চাই। এছাড়া কুষ্টিয়া-খুলনা মহাসড়কে গড়াই বাসের যে স্পীডের আধিপত্য এবং তাদের সে বাস মালিকের সিন্ডিকেট এটা দ্রুত নিরসন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইতোপূর্বে আমরা কুষ্টিয়া এবং ঝিনাইদহ উভয় জেলার মালিক ও শ্রমিক সমিতির সাথে বসেছিলাম৷ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দুজনের মোবাইল নাম্বার ও দেওয়া হয়েছিল। আমার সাথে দুই জেলার ই মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাথে কথা হয়েছে, তারা তাদের জায়গা থেকে ব্যবস্থা নিচ্ছে এবং সবপক্ষের সাথে বসে বিষয়টি সমাধান করতে তারা এখানে আসবে বলে জানিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments