স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার, ২৯ জুন ২০২৬ থেকে নতুন এ দাম কার্যকর হবে।
রবিবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে প্রতি গ্রাম স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২৯ জুন সোমবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট ক্যাডমিয়াম স্বর্ণের দাম ভ্যাটসহ ১৩,৩১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১২,৮৪৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১২,৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ভ্যাটসহ ১২,৯৪০ টাকা। রৌপ্যের ক্ষেত্রে ২২ ক্যারেট প্রতি গ্রাম ৪০০ টাকা, ২১ ক্যারেট ৩৮০ টাকা, ১৮ ক্যারেট ৩২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য প্রতি গ্রাম ২৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে রৌপ্যালংকারের ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।
বাজুসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে বর্ণিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments