খুলনা অফিস: অকাল প্রয়াত মেধাবী শিক্ষার্থী ইসফার স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) খুলনা জেলার পাইকগাছা উপজেলার মামুদকাটিতে অনির্বাণ লাইব্রেরির অধ্যাপক কালিদাশ চন্দ্র মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে অনির্বাণ লাইব্রেরি এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন।
অনির্বাণ লাইব্রেরির সাবেক সভাপতি গণেশ ভট্টাচার্ষ্যরে সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক মো. রাকিবুল হাসান খান, যশোর এম এম কলেজের শিক্ষক অধ্যাপক বিধান ভদ্র, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, অ্যাডভোকেট প্রশান্ত মণ্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরণ দে, সাংবাদিক নেতা সাকিলা পারভীন, অনির্বাণ লাইব্রেরির সহ-সভাপতি ডা. বাসুদেব রায় ও মানিক ভদ্র, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, সাবেক ছাত্রনেতা এস এম আফজাল হোসেন, ব্যাংক কর্মকর্তা সুমন সরকার ও প্রদীপ শীল, সাংবাদিক রিয়াদ হোসেন, স্কুল শিক্ষক বিউটি দাশ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা গ্রহণ ও আধুনিক তথ্য-প্রযুক্তি আয়াত্ব করতে হবে। সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, দেশীয় সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হয়ে গড়ে তুলতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ইসফার স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়। স্কুল শিক্ষার্থীরা ছবি আঁকেন। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) চেয়ারম্যান, অনির্বাণ লাইব্রেরির সদস্য জেসমিন প্রেমার একমাত্র সন্তান মেধাবী শিক্ষার্থী ইসফার ২০২৪ সালের ৪ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments