ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াতকে সহজ ও স্বস্তিদায়ক করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। ঈদযাত্রায় সড়কপথের চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে নতুন কয়েকটি নৌরুটে নিয়মিত লঞ্চ ও স্টিমার সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, আগামী ১৭ মার্চ থেকে এসব নতুন রুটে নৌযান চলাচল শুরু হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের পাঠানো এক তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তথ্য বিবরণীতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের বিভিন্ন সড়কপথে যাত্রীদের অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এ পরিস্থিতি সামাল দিতে এবং নদীপথের সুবিধা কাজে লাগাতে এবার নতুন নৌরুট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নদীপথকে গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টকে কেন্দ্র করে নতুন নৌরুটগুলো চালু করা হবে। এর মধ্যে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–চাঁদপুর–বরিশাল রুটে প্রথমবারের মতো লঞ্চ ও স্টিমার চলাচল শুরু হবে।
নতুন এই রুট চালু হলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ডেমরা এলাকার যাত্রীরা সরাসরি চাঁদপুর ও বরিশালে নৌপথে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এতে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমবে এবং সড়কপথের ওপর চাপও কিছুটা হ্রাস পাবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে নৌপথে সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। পাশাপাশি নতুন রুটগুলোতে নিয়মিত নৌযান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments