কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতিক) ৮ কর্মী আহত হয়েছে। বৃহস্পিতবার দুপুরে ডালবুগঞ্জ ইউনিয়নের মোনসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহানারা (৪৮) ও মুক্তা (৪৬) কে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা এগারোটার দিকে ঘোড়া প্রতিকের ওয়ালিয়ুল ইসলাম নান্নু তার কর্মীদের নিয়ে মোনসাতলী গ্রামে প্রচারনায় নামেন। এ সময় ঘোলেরপাড় নামক এলাকায় পৌছলে আওয়ামী সমর্থিতরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে নারী সহ তাদের ৮ কর্মী আহত হয়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments