ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে বিকল্প ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও ক্রসিং এর কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে দূভোর্গের শিকার হয়েছেন যাত্রীরা।
মালবাহী ট্রেনটিতে কর্মরত পরিচালক ইমতিয়াজ রহমান জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী একটি কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর বড়হরণ এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারের জন্য ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার শেষে আপ লাইনে ট্রেন চলাচল শুরু হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
সব মন্তব্য
No Comments