স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও অ্যাডভোকেট মাসুদ মিয়া। শুনানি শেষে আইনজীবী মাসুদ মিয়া সাংবাদিকদের বলেন, বিদিশার বিরুদ্ধে বর্তমানে অন্য কোনো মামলা না থাকায় এই জামিনের পর তার কারামুক্তিতে বাধা নেই।
এর আগে গত ২৬ আগস্ট প্রতারণার মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর দুই দিন আগে গত ২৫ আগস্ট রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ছিল।
মামলার সূত্রে জানা যায়, ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। তিনি মিরপুর-১০ এলাকায় স্যানিটারি পণ্যের আমদানিকারক ও ব্যবসায়ী। অভিযোগে বলা হয়, ফ্ল্যাট বিক্রির নামে তার কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে।
এ মামলায় গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে গত ২ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে আবেদন করেন। আজ হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করে তাকে জামিন দিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানী থানা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ব ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে হাজী হযর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দিবাগত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ...
সব মন্তব্য
No Comments