বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সহজীকরণে নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (২০ নভেম্বর)দুপুরে শুভ শক্তির ব্যানারে নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে নেকমরদ উপস্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের দাবিতে গঠিত কমিটি, শুভ শক্তি ইউনিটি ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলার সীমান্তবর্তী এলাকা ধর্মগড়, কাশিপুর, নেকমরদ, রাতোর সহ পাশ্ববর্তী দুই উপজেলার ভানোর, বড় পলাশবাড়ী ও গেদুরা ইউনিয়নে প্রায় দেড় লক্ষের বেশি মানুষ বসবাস করে। এসব উইনিয়ন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরত্ব ২০ থেকে ২৫ কিলোমিটার। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা ও দুরত্ব বেশি হওয়ায় কারণে ওই সব ইউনিয়নের গ্রাম অঞ্চলের গরিব, অসহায়, দুস্থ এবং গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা নিয়ে ভোগান্তিতে পড়তে হয়। এ ৬টি ইউনিয়নের মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে একটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল জরুরি হয়ে পড়েছে।
নেকমরদ ইউনিয়নে উপস্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের দাবিতে গঠিত কমিটি আইন উপদেষ্টা সুপ্রিম কোর্টের এডভোকেট মেহেদী হাসান শুভর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াত নেতা শাহজালাল জুয়েল, জামায়াত নেতা আশরাফুল আলম, বিএনপি নেতা ইয়াসিন আলী, বিএনপি নেতা আব্দুস সালাম, ছাত্রদল নেতা কাউসার হাবীব নাখরাজ , ব্যবসায়ী খালিদ হাসান দিনার, শিক্ষক রাজিউর রহমান, শিক্ষক মাসুদ রানা, সাংবাদিক ইসমাম আহমেদ অনন্ত, এইচ মাইনুল ইসলাম প্রমুখ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
সব মন্তব্য
No Comments