স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যুগোপযোগী সশস্ত্র বাহিনীর কোনো বিকল্প নেই।
আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেনাবাহিনীর মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই পর্ষদের মাধ্যমে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবিতে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের নির্বাচন করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন এবং পার্শ্ববর্তী দেশগুলোর সশস্ত্র বাহিনীর সাথে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীর আধুনিকায়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা ও সাইবার নিরাপত্তাসহ ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি পদোন্নতির ক্ষেত্রে অফিসারদের পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা, আনুগত্য, শৃঙ্খলার মান ও নেতৃত্বের গুণাবলি এবং সর্বোপরি নিযুক্তিগত উপযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। সেনাবাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্ব নির্বাচনে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব বাছাই করতে পর্ষদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। সেনাসদর নির্বাচনী পর্ষদে সেনাবাহিনীর ঊর্ধ্বতন নীতি-নির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে আগামী কয়েকদিনব্যাপী পদোন্নতির কার্যক্রম পরিচালনা করবে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায ...
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
সব মন্তব্য
No Comments