ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দঃ এর সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল বলেন, দেশের ভবিষ্যৎ রাজনীতিতে জি এম কাদেরই হতে পারেন বাংলাদেশের যোগ্য রাষ্ট্রনায়ক। তিনি উচ্চ শিক্ষিত, সৎ, বিচক্ষণ এবং দূরদর্শী। তিনি সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের পক্ষে কথা বলছেন। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুও পরীক্ষিত রাজনীতিবীদ। তিনিও নিরলসভাবে জনগণের পক্ষে কাজ করে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টিই হতে পারে জনগণের সঠিক ভরসাস্থল।
আজ সকালে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে মানিকগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাসান সাঈদ, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন খান।
মানিকগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নেতা সামছুল আলম ভূঁইয়া লাবলু, হারুন উর রশীদ ং।
পরে বিকাল তিনটায় এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments