ডেস্ক রিপোর্ট: জনকন্ঠের গণছাটাইকৃত ১৩০ সাংবাদিকদের চাকরিতে পুর্নবহাল ও ঈদের আগে বকেয়া বেতন-ভাতা ও বোনাস পরিশোধ দেয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
আজ সোমবার ডিআরইউ'র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে
এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ঈদের পূর্বমুহূর্তে সাংবাদিক ও কর্মচারীদের ন্যায্য পাওনা পরিশোধ না করা অত্যন্ত দুঃখজনক, অমানবিক এবং শ্রম আইন ও পেশাগত নীতিমালার পরিপন্থি। দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বকেয়া থাকায় সংশ্লিষ্ট সাংবাদিক-কর্মচারীরা চরম আর্থিক ও মানবিক সংকটের মধ্যে দিন অতিবাহিত করছেন।
নেতৃদ্বয় বলেন, গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নৈতিক ও আইনগত দায়িত্ব। কিন্তু জনকণ্ঠ কর্তৃপক্ষ বকেয়া বেতন-ভাতা পরিশোধে কার্যকর উদ্যোগ গ্রহণ না করে উল্টো গণছাঁটাইয়ের পথ বেছে নেওয়ায় সাংবাদিক সমাজের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
তারা অবিলম্বে সকল সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস পরিশোধের পাশাপাশি ১৩০ সাংবাদিকের গণছাঁটাই বন্ধ করে কর্মপরিবেশ স্বাভাবিক করার জোর দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃদ্বয়।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments