জাবি প্রতিনিধি: বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্লাবের মধ্যে সেরা ক্লাব হিসেবে পুরস্কৃত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত তারুণ্যের মহা সম্মেলন অনুষ্ঠানে ক্লাবের নেতৃবৃন্দের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।
ওয়াইসিআই লিডারশিপ অ্যাওয়ার্ড এর জন্য দেশের বিশ্ববিদ্যালয় গুলো থেকে ৩০০টি ক্লাব নমিনেশন জমা দেয়। এগুলোর মধ্যে ভিডিও প্রেজেন্টেশন, অনলাইন ভোটিং এবং সর্বশেষ জুরি বোর্ডের সামনে ভাইভা প্রদানের পর সেরা ক্লাব হিসেবে প্রথম ১৫তে জায়গা করে নেয় ক্লাবটি।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি কাশফি মহিউদ্দিন, সহ সভাপতি (কার্যক্রম) তারেকুজ্জামান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মো. হীরা খান।
এ বিষয়ে জানতে চাইলে ক্লাবের সভাপতি কাশফি মহিউদ্দিন বলেন, ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত "ওয়াইসিআই লিডারশিপ অ্যাওয়ার্ড" পেয়ে আমরা গর্বিত। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব গত ৯ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে যে প্রচেষ্টা চালিয়ে আসছে তারই ফলপ্রসূ ফলাফল। একটি জাতীয় প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্যতম সেরা সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য একটি বড় অর্জন। আমরা আশা করি আমাদের সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও গর্বিত করতে পারব।
উল্লেখ্য, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসের একদল স্বপ্নচারী তরুণ-তরুণীর হাতে জন্ম নেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments