ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সেনা সদর দপ্তর থেকে জারি করা এক আদেশের মাধ্যমে এ পরিবর্তন কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক ও কৌশলগত কার্যক্রমে গতিশীলতা আনতেই এই রদবদল করা হয়েছে। আদেশ অনুযায়ী কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি), ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং লজিস্টিকস (লগ) এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) পদে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো শক্তিশালী রাখা এবং চলমান প্রশিক্ষণ, লজিস্টিক ও মানবসম্পদ ব্যবস্থাপনাকে আরও সমন্বিত করাই এর উদ্দেশ্য।
উল্লেখ্য, এসব পদ সেনাবাহিনীর নীতি নির্ধারণ, জনবল ব্যবস্থাপনা, প্রশিক্ষণ কার্যক্রম এবং রসদ সরবরাহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করবেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments