বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১টি বাস উপহার দিয়েছে। প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আজম জে চৌধুরী আজ ২২ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাসটির চাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল-এর কাছে হস্তান্তর করেন।
উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং প্রাইম ব্যাংকের নির্বাহী পরিচালক হাসান ও. রশীদ উপস্থিত ছিলেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ১টি বাস প্রদান করায় প্রাইম ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, কল্যাণ সাধন এবং তাদের আন্তর্জাতিক মানের মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ সফল করতে প্রাইম ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ও প্রতিষ্ঠান সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলেও উপাচার্য প্রত্যাশা করেন।
প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমি সবসময় গর্ব করি। আমি বিশ্ববিদ্যালয়ের অটোমেশন ও টেকনোলজির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে আগ্রহী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments