পিরোজপুর অফিস : পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরশহরের রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের লক্ষ্যে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পৌর প্রশাসন। বুধবার (২৯ অক্টোবর) সকালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া মহল্লার প্রধান সড়কের দুই পাশে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এছাড়া স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শহরের ৭৬ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ সড়কের পশ্চিম পাশ থেকে সুবেদার (অবঃ) আবুল কাশেমের বাড়ি পর্যন্ত সড়কের দুই পাশের দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় বাসিন্দা মো. তারেক আল-আমীন জানান, সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা থাকায় রাস্তাটি সরু হয়ে পড়েছিল এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। তিনি বলেন, এই সড়কটি ভাণ্ডারিয়া বাজারে প্রবেশের অন্যতম ব্যস্ত সড়ক এবং মঠবাড়িয়া, কাঁঠালিয়া, বামনা, পাথরঘাটাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করে। প্রশাসনের এ উদ্যোগে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আশা করছি ড্রেন নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের কাজ দ্রুত সম্পন্ন হবে। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেহেনা আক্তার বলেন, পৌরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধার্থে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তা প্রশস্তকরণের কাজ সম্পন্ন হলে শহরে জলাবদ্ধতা ও যানজটের সমস্যা অনেকাংশে কমে যাবে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments