উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক অ্যাডভোকেট মিজানুর রহমান তার দলীয় পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর আড়াই টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে জানান, তিনি জল্লা ইউনিয়ন বিএনপির ত্যাগী ও পরিক্ষিত সৈনিক।ফেসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে দলকে সুসংগঠিত করে রেখেছেন। ইউনিয়ন ছাত্র দলের সভাপতির পদ থেকে শুরু করে যুবদল ও সর্বশেষ দুই বার জল্লা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে তিনবার জল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এ কারনে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের তিনটি রাজনৈতিক মামলার আসামি হয়ে জেল খেটেছেন। দলের দুঃসময়ে অর্থ শ্রম ব্যয় করেছেন।
তিনি সাংবাদিক সম্মেলনে আবেগঘন ভাবে আরো বলেন, হঠাৎ করে একটি কুচক্রী মহলের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য একটা মিথ্যা কল্পকাহিনী তৈরি করে আমাকে কোন প্রকার পূর্ব নোটিশ না দিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ ও সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কারের একটা নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে দেয়া হয়।যার ফলে আমি রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হই।
আমাকে আগামী চেয়ারম্যান নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে ও আমার মান-সম্মান হেয় প্রতিপন্ন করতে কঠিন ষড়যন্ত্রের করছে একটি মহল । এ বিষয়ে আমাদের উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন উদ্দিন আহমেদ সান্টু ভাইকে ভুল বুঝিয়ে কোনো প্রকার স্বাক্ষী প্রমাণ ছাড়াই আমাকে পদ ও দলের সদস্য পদ থেকে বহিষ্কার করেন। কোন প্রকার আত্মপক্ষ সমর্থন ছাড়া কাউকে বহিষ্কার অথবা শাস্তি দেওয়া যায় কি না তা আমার বোধগম্য নয়।
তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি আমার এলাকার জনগণের সেবায় নিয়োজিত ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করেছি। আমার জনপ্রিয়তা দেখে একদল বসন্তের কোকিল ও অনুপ্রবেশকারী হাইব্রিড বিএনপির ষড়যন্ত্রের শিকার হয়েছি। তাই আমি গঠনতন্ত্র বহির্ভূত ভাবে আমাকে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে তাহা প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবী জানাচ্ছি।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments