আন্তর্জাতিক ডেস্ক: স্লোভেনিয়ায় প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।রোববার অর্ধেকেরও বেশি ভোট গণনার পর আংশিক ফলাফল থেকে এ কথা জানা গেছে।
নতুন প্রেসিডেন্ট নাতাশা পিয়ার্স মুসার একজন সাংবাদিক ও আইনজীবী। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী হিসেবে কাজ করেছেন।
তিনি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশটির বামপন্থী সরকারের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। রক্ষণশীল প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে তিনি নির্বাচনে পরাজিত করেন।
নাতাশা পিয়ার্স মুসার ৫৪ শতাংশ ভোট পেয়েছেন। আর লোগার পেয়েছেন ৪৬ শতাংশ। প্রায় ২০ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার ছিল ৪৯ দশমিক ৯ শতাংশ। এ পর্যন্ত ৫৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে।
লুব্লজানার উপকন্ঠে সমর্থক বেষ্টিত নাতাশা সাংবাদিকদের বলেন, আমাদের সুন্দর মাতৃভূমির জন্যে ভালো কিছু করার জন্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
উল্লেখ্য, স্লোভেনিয়ায় জন্ম নেয়া মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি থাকাকালে তার ভাবমূর্তি ও স্বার্থ রক্ষায় আইনজীবী হিসেবে কাজ করেছেন নাতাশা।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments