সুজয় ঘোষ, নড়াইল প্রতিনিধিঃ নড়াইল ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার তিন সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টায় নড়াইল সদর উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মেডিকেল ক্যাম্পে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ৭০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ৯০০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ দ্বীপ বিশ্বাস সুদ্বীপের নেতৃত্বে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন।
হাসপাতালের পরিচালক এম,এম কামরুজ্জামান বলেন, ভিক্টোরিয়া স্পেশালাইজ হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার সমাজের তৃণমূল পর্যায়ের অবহেলিত ও অসহায় দরিদ্র শ্রেণীর মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডাঃ দ্বীপ বিশ্বাস সুদ্বীপ তিনি তার পিতা-মাতার নির্দেশ পালনে প্রতি মাসের শেষ শুক্রবারে জেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরণের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা,অষুধ প্রদান, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হবে।
জানতে চাইলে ডাঃ দ্বীপ বিশ্বাস সুদ্বীপ বলেন,মা-বাবার নির্দেশে ও আমার সহকর্মীদের ঐকান্তিক সহযোগিতায় এ কাজে নেমেছি। আগামিতে চক্ষুসহ অন্যান্য বিষয়েও চিকিৎসাসেবা প্রদানের চেষ্টা করা হবে।
এর আগের দিন বৃহস্পতিবার হাসপাতাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments