ডেস্ক রিপোর্ট: মৃত্যু অনিবার্য বুঝেও নেপালের বিমান দুর্ঘটনায় বিমান ভেঙে পড়ার আগের মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন এক যাত্রী। রবিবার সকালে পোখরা বিমানবন্দরে নামার ঠিক আগে ৭২ জন যাত্রী নিয়ে মাটিতে আছড়ে পড়ে ইয়েতি বিমান সংস্থার একটি এটিআর-৭২ বিমান। ভেঙে পড়া সেই বিমানের ধ্বংসাবশেষের কাছ থেকে একটি মোবাইল খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। আর তাতেই প্রকাশ্যে এসেছে বিমান ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্ত। যাঁরা ওই ভিডিয়ো দেখেছেন, তাঁরা জানিয়েছেন ভিডিয়োটি কতটা যন্ত্রণার। কতটা অসহনীয়! যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করে দেখেনি ।
ভিডিয়োটি, ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিমানের ভিতরে থাকা সহযাত্রীদের শেষ মুহূর্ত ক্যামেরিবন্দি করছেন এক জন যাত্রী। বিমান অবতরণের আগে জানালা থেকে গোটা শহরের ছবিও তিনি তেলেন। কিন্তু হঠাৎই একটি বিস্ফোরণের আওয়াজে বিমান কেঁপে ওঠে। ঝাঁকুনিতে অজ্ঞাত ওই যাত্রীর হাত থেকে ফোন পড়ে যায়। ভিডিয়োর শেষ কয়েক সেকেন্ডে জানালার বাইরে ভয়ঙ্কর আগুন এবং যাত্রীদের কান্নার আওয়াজও শোনা গিয়েছে।
বিমান ভেঙে পড়ার কিছু ভিডিয়ো মাটি থেকেও নেওয়া হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, কী ভাবে অগ্নিদগ্ধ বিমানটি মুথ থুবড়ে মাটিতে আছড়ে পড়ছে।
নেপালের প্রাক্তন সাংসদ এবং নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য অভিষেক প্রতাপ শাহ সংবাদমাধ্যম এনডিটিভিকে এই ভিডিয়োটি পাঠিয়েছিলেন। তিনি জানান, তিনি এক বন্ধুর কাছ থেকে ভিডিয়োটি পেয়েছেন এবং এই ভিডিয়ো বিমানের ধ্বংসাবশেষ কাছে প়ড়ে থাকা একটি মোবাইলে পাওয়া গিয়েছে।
এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ওই ঘটনায় প্রায় ৬৮ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে পাঁচ জন ভারতীয় যাত্রী ছিলেন। তাঁরা সবাই উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। তাঁদের মধ্যে সোনু জয়সওয়াল নামে এক ব্যক্তি ওই ভিডিয়ো রেকর্ড করছিলেন। সনু-সহ মোট পাঁচ ভারতীয় ছিলেন বিমানটিতে। তাঁরা সবাই উত্তর প্রদেশের গাজীপুরের বাসিন্দা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সোনুর।
আনন্দবাজার
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
সব মন্তব্য
No Comments