আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ‘কিল লিস্টে’ তিনি এক নম্বরে আছেন এবং যেকোনো সময় প্রাণ হারাতে পারেন। ন্যাটো সম্মেলনে তুরস্কের আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি ইরানের জন্য এক নম্বর টার্গেট — এটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমি টিকটকে এক নম্বর হতে পছন্দ করি, কিন্তু হত্যার তালিকায় এক নম্বর হতে চাই না”।
ট্রাম্প জানান, ইরানের আগের দুই স্তরের নেতৃত্বকে ইতোমধ্যে হত্যা করা হয়েছে, এখন তৃতীয় স্তরের নেতারাও ‘চলে যেতে পারেন’। এরপরই নিজের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, “আপনারা জানেন, আমিও চলে যেতে পারি। কারণ আমি তাদের এক নম্বর টার্গেট”। তিনি আরও যোগ করেন, “তারা আমেরিকার নেতাকে, আমাকে সরিয়ে দিতে চায়। আমি প্রতিটি তালিকায় আছি। এখন পর্যন্ত কিছুটা ভাগ্যবান, কিন্তু হয়তো বেশিদিন থাকব না”।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্প এ মন্তব্য করেন। ওয়াশিংটন এক্সামিনারের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার পর থেকেই তেহরান তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে ইরানের ‘সুনির্দিষ্ট হত্যা পরিকল্পনা’ সম্পর্কে অবহিত করেছিল।
ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্প কাতারের রাজপরিবারের উপহার দেওয়া ৪০ কোটি ডলারের নতুন এয়ার ফোর্স ওয়ান ব্যবহার না করে পুরোনো মডেলেই ফেরেন। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি ইরানের কিল লিস্টে এক নম্বর। তারা দারুণ মানুষ”। তবে তিনি দাবি করেন, নিরাপত্তার কারণে নয়, বরং যুক্তরাজ্যের ঘাঁটিতে সেনাদের নতুন বিমানটি দেখানোর জন্যই এ সিদ্ধান্ত।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও সম্প্রতি ট্রাম্পের ২০২৪ সালের পেনসিলভানিয়ার সমাবেশে হত্যাচেষ্টার ফুটেজ দেখিয়ে ফারসি ভাষায় লেখা হয়, “এবার বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না”। ট্রাম্পের মন্তব্যের পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নতুন করে ইরানের ওপর হামলা চালায় এবং তেহরান পাল্টা জবাবের হুমকি দেয়।
আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালে সৌদি চলচ্চিত্র স্থানীয় বক্স অফিসে ১০০ মিলিয়ন রিয়ালের বেশি আয় করেছে, যা টানা দ্বিতীয় বছরের মতো এই মাইলফলক অতিক্রম করল। এমন তথ্য জানিয়েছে সৌদি চলচ্চিত্র কমিশন। সৌদি ফি ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে যদি চুক্তি না হয়, তাহলে দেশটি ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ...
রফিকুল ইসলাম সুজন: জাতিসংঘের ৮১তম অধিবেশনের হাই-লেভেল সাধারণ বিতর্ক আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে। অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল ৮ সেপ্টেম্বর। সাধারণ বিতর্ক চলবে ২২ থেকে ...
আন্তর্জাতিক ডেস্ক: হুথি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় লোহিত সাগর পাড়ি দিয়ে পালাচ্ছেন ইয়েমেনিরা। চলতি মাসে ইরান-সমর্থিত হুথিদের আকস্মিক অভিযানে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।রয়টার্ ...
সব মন্তব্য
No Comments