আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার চারটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ইউক্রেন। এই হামলায় রাশিয়ার ৪০টি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। রবিবার ( ১ জুন ) বিবিসি বাংলা এই খবর জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন এসবিইউ সিকিউরিটি সার্ভিস পরিচালিত 'স্পাইডারস ওয়েব' অপারেশনের আওতায় ১১৭টি ড্রোন ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদন বলা হয়, এ হামলার প্রস্তুতি প্রায় দেড় বছর সময় লেগেছে। কাঠের ভ্রাম্যমান কেবিনে গোপন ড্রোন রাখা ও সেগুলো বিমানঘাঁটির কাছে নেওয়া এবং এরপর সময়মতো আঘাত হানতে এই সময় লেগেছে।
রাশিয়া তার পাঁচটি অঞ্চলে এ হামলার ঘটনা নিশ্চিত করে একে 'সন্ত্রাসী কার্যক্রম' হিসেবে অখ্যায়িত করেছে।
ওদিকে , ইউক্রেনে রাতভর সেখানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছেন সেখানকার কর্তৃপক্ষ।
এই সব ঘটনা এমন সমং হয়েছে যখন ২ জুন থেকে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় যোগ দিতে রাশিয়া ও ইউক্রেনে আলোচকরা ইস্তাম্বুলের পথে রয়েছে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করেছিল।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
সব মন্তব্য
No Comments