কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়ছে একের পর এক বড় সাইজের পাঙ্গাশ। সোমবার সকালে জেলে মানিক মিয়ার ইলিশের জালে প্রায় ১৪ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পরে। এ মাছটি দুপুরে কুয়াকাটা মাছ বাজরের মুন্নি ফিস আড়তে নিয়ে আসা হয়। পরে পাঙ্গাশ মাছটি আনোয়ার হাওলাদার নামে এক মৎস্য ব্যবসায়ী ৭০০ টাকা কেজি ধরে ক্রয় করেন।
জেলে মানিক মিয়া বলেন, সে প্রতিদিনের মত সোমবার সকালে সাগরে জাল তুলতে যায়। তার ইলিশের জালে অন্যান্য মাছের সাঙ্গে এ মাছটি উঠে আসে। প্রথমে জাল থেকে পাঙ্গাশ মাছটি ট্রলারে তুলতে তাদের বেগ পেতে হয়েছে। এ মাছটি ভাল দামে বিক্রি করতে পেড়েছে বলে এই ভাগ্যবান জেলে জানান।
তবে মাছটির ক্রেতা মৎস্য ব্যবসায়ি মো.আনোয়ার হাওলাদার বলেন, পাঙ্গাশ মাছটি ওজন ১৩ কেজি ৯০০ গ্রাম। এটিকে ঢাকার বাজারে পাঠানো হবে।
এদিকে সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞার পর জেলেদের জালে ইলিশের পাশাপাশি সামুদ্রীক মাছ সহ বড় বড় পাঙ্গাস মাছ ধরা পড়ছে বলে একাধিক জেলেরা জানিয়েছেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নিষেধাজ্ঞার সুফল, জেলেদের জালে ইলিশসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments