বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগে চার ঘন্টা আলটিমেটাম দিয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২ টায় ঢাকা কলেজের শহীন মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম ঘোষণা করেন। এর মধ্যে তাদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে।
সংবাদ সম্মেলনে সাত কলেজের প্রতিনিধি হিসেবে লিখিত বক্তব্য পাঠ করেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের পদত্যাগসহ ছয় দফা দাবি তুলে ধরেন। এই সময়ের মধ্যে অধ্যাপক মামুন পদত্যাগ না করলে বেলা পরবর্তী কর্মসূচির দেয়ার কথা জানান শিক্ষার্থীরা।
ছয় দফার মধ্যে রয়েছে-
১. ঢা্কা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষা প্রার্থনা করতে হবে ও প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশে হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।
৫. উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য ও ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষনিক মিটিংয়ের মাধ্যমে এ ঘটনার সমাধান করতে হবে।
৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
প্রঙ্গত, রোববার (২৬ জানুয়ারি) সাত কলেজের শিক্ষার্থীরা দুপুরে তাদের দাবি নিয়ে রাজধানীর সায়েন্সল্যাবের সড়কে অবস্থান কর্মসুচি পালন করে।সন্ধ্যার দিকে তাদের একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় পো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে দেখা করেন। এমসয় প্রাে-ভিসি তাদের সঙ্গ অসৌজন্যমুলক আচরন করার অভিযোগ করে তার বাসভবন ঘেরাও কর্মসুচি দিয়ে নীলক্ষেত মোড়ে জড়ো হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাল্টা অবস্থান নিলে উত্তেজনা ছড়ায়। এক পর্যায় ধাওয়া, পাল্টা ধাওয়া সংঘর্ষের রূপ নেয়। এঘটনায় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে।
এই হামলার প্রতিবাদে নিউমার্কেটের সামনে অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা রাতভর মিরপুর সড়ক অবরোধ করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments