ফরিদপুর অফিস: মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে ১৪ জন নিহত হয়েছেন। নেওয়ার পথে মারা যান আরো ৪ জন। আজ ১৯ মার্চ সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাইওয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফয়ার সার্ভিস ও পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়।
শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আপাতত ১৮ জন। উদ্ধার কাজ চলছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments