স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ৭ জুন সকাল ৮টা থেকে ৮ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২ জন। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের শরীরে। ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন।
গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জন মারা গেছেন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট ৫৩৬ জনের এবং নিশ্চিত হামে মোট ৯২ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামে মৃতদের মধ্যে ২ জন ঢাকা জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন। হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে টিকাদান ও সচেতনতা কার্যক্রম চলমান রয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন সন্দেহজনক হাম রোগী এবং ১ জন নিশ্চিত হাম রোগী ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্ট ...
স্টাফ রিপোর্টার: ১৭ জুলাই সকাল ৮:০০ টা থেকে ১৮ জুলাই সকাল ৮:০০ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৬ জুলাই সকাল ৮টা থেকে ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু ...
সব মন্তব্য
No Comments