কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি কলারোয়ায় শত্রুতা মূলক ভাবে এক কৃষকের মাল্টা লেবু ও পেয়ারা গাছ কেটে ও ভেঙ্গে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে-সোমবার সকালে কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রদ্রপুর গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম জানান-তিনি গত দুই বছর ধরে রদ্রপুর গ্রামের আনিছুর রহমানের কাছ থেকে ২বিঘা ২কাটা জমি হারি নিয়ে পেয়ারা ও
মাল্টা লেবু সহ বিভিন্ন ফলফলাদি গাছ লাগিয়ে চাষাবাদ করে আসছেন। তিনি সোমবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন কে বা কাহারা পেয়ারা ও মাল্টা লেবুর গাছ কেটে ও ভেঙ্গে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। তিনি এসময় আরো জানান-ওই জমি এর আগে রদ্রপুর গ্রামের নজরুল ইসলাম হারি নিয়ে চাষাবাদ করতেন। কিন্তু বর্তমানে কৃষক রবিউল ইসলামের ওই জমিতে চাষাবাদ করাতে পূর্বের চাষী নজরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওঠেন। কয়েকদিন গালিগালাজও করেছে। ক্ষেতের মধ্যে ছাগল দিয়ে ফসল নষ্ট করে দিয়েছে। এমনকি ক্ষেতের নেট কেটে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এবিষয়ে জমির মালিক আনিছুর রহমান বলেন-এর অগে নজরুল ইসলামের সাথে কৃষক রবিউল ইসলামের ঝগড়া হয়েছে ওই জমি নিয়ে। সোমবার সকালে কৃষক রবিউল ইসলামের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে সেটা তিনি শুনেছেন। তিনি আরো জানান-একটি বেশি দামে কৃষক রবিউল ইসলামের কাছে জমি হারি দেয়াতে পূর্বের কৃষক নজরুল ইসলাম ক্ষিপ্ত ছিলেন। এদিকে অভিযুক্ত নজরুল ইসলামের এর সেল ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments