মো. সাইফুল্লাহ, সাভার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাভারের কাউন্দিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন সাভার থানা বিএনপির সভাপতি ও ঢাকা ১৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুউদ্দিন সাইফুল। তিনি সোমবার সন্ধ্যায় ইউনিয়নের ১০ টি মন্দির পরিদর্শন করেন ও সকলের খোঁজ-খবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে সাইফুউদ্দিন সাইফুল বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি সাভার উপজেলার গর্ব। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসাইন ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হাই দেওয়ান কোম্পানি, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাউসার আহমেদ সেন্টু, সাভার থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল ইসলাম,কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এস এম রাশেদ বিদ্যুৎ। সাভার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি আমির হোসাইন আমিন,কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ দুলাল হোসেন,কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কাউসার হোসেন, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক,সাভার থানা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ ডিপু,সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments