আহসানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার (১ নভেম্বর ২০২৫) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল— “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়।”
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে, এবং সিডিএ বোচাগঞ্জের সহযোগিতায় সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মারুফ হাসান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জয়নাল আবেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রধান সংগঠকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমবায় আন্দোলন হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার। দেশের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অনন্য।
আলোচনা সভা শেষে সফল সমবায় সংগঠন ও ব্যক্তিদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments