উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে রাজপথ দখলে আওয়ামীলীগের। শান্তি সমাবেশে জনতার ঢল। ১১ ফেব্রুয়ারী কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। এছাড়া ওটরা ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ নেতৃবৃন্দ। বড়াকোঠায় শান্তি সমাবেশ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। উজিরপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, সাধারণ সম্পাদক রিপন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামীসহ নেতৃবৃন্দ। এছাড়া সাতলা,হারতা, শোলক, শিকারপুর,গুঠিয়া ও জল্লা ইউনিয়নে আওয়ামীলীগের শান্তি সমাবেশে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আঃ রহিম সরদার, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবশেষে বহু প্রতীক্ষিত সানুহার – ধামুড়া সড়কের নির্মান কাজের শুভ উদ্ভোধন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু। এলাকায় স্বস ...
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
সব মন্তব্য
No Comments