আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিকস হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর অর্তকিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালোব্যাচ ধারণ কর্মসূচী পালন করেছে কর্মরত চিকিৎসকেরা।
বৃহস্পতিবার (১৭অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা.এস আই এম রাজিউল করিম রাজু,আবাসিক মেডিক্যাল অফিসার ডা.আবুল কাশেম,আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হুমায়ুন কবির ,সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা.আমির হোসেন,সিনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা.মনসুর আলম, ডা.বাহারাম আলী প্রমূখ। এছাড়াও মানববন্ধনে একাত্ততা প্রকাশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আদম সুফি বক্তব্য রাখেন।
উক্ত মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন-একজন চিকিৎসক সর্বদা নিজের সেরাটা দিয়ে রোগীর সেবা ও চিকিৎসা দেন।কিন্তু সারা দেশে একটি প্রথা চালু হয়েছে স্বাস্থ্য সেবা মনমত না হলে চিকিৎসকের উপর হামলা করা যা সত্যিই লজ্জাজনক। যদিও আসামী গ্রেফতার হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পঞ্চগড়ের নেতৃবৃন্দ, জেলা মেডিক্যাল টেকনোলজিষ্ট ক্লাবের সদস্য, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পঞ্চগড়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments