প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে বাথরুমের সেফটি ট্যাংকির মধ্যে আটকা পড়ে দুই জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, মহিষডাঙ্গা গ্রামের নিমাই সরকারের পুত্র রাজমিস্ত্রীর সহকারী মিলন সরকার (২২) ও একই গ্রামের বসুদেব বিশ্বাসের পুত্র আশুতোষ বিশ্বাস (৪৫)।
স্থানীয়রা জানান, মিলন সরকার মহিষাডাঙ্গা গ্রামের আশুতোষ বিশ্বাসের ভাই নিমাই বিশ্বাসের বাড়িতে প্রায় ১০ দিন আগে একটি সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাইয়ের কাজ করেন। আজ বুধবার বিকালে মিলন সরকার মুখ বন্ধ থাকা ওই সেফটি ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢালাই এর বাস খুঁটি খুলছিলেন। এমন সময় তার চেঁচামেচিতে আশুতোষ বিশ্বাস ছুটে আসেন। তিনি তাকে উদ্ধার করতে সেফটি ট্যাংকের ভেতরে নামেন। সেখানে ঢুকার পর তিনিও চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের দুই জনকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাইয়ের পর দীর্ঘদিন ওই ট্যাংকির মুখ বন্ধ থাকার কারণে ভেতরে অক্সিজেন প্রবেশ করতে না পারার কারনে এমন দুর্ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারনা করেছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments