স্টাফ রিপোর্টার: ৭০ লক্ষ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস, কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা এবং শ্রম আইন অনুযায়ী
নিয়োগপত্রের দাবীতে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে আজ সোমাবর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নির্মাণ শ্রমিক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের সভাপতি জনাব মোঃ আব্দুল মতিন-এর সভাপতিত্বে ও সহ-সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম ও মিসেস জেসমিন আক্তার এর পরিচালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন সর্বজনাব আমিরুল হক্ আমিন, শেখ আনোয়ার হোসাইন, আ স ম জাকারিয়া, ইসমাইল হোসেন, মোঃ ইসরাফীল হোসেন, আব্দুর রহিম, শুক্কুর আলী, মোঃ হুমায়ূন কবির, মনিরা মুন্নি, মোঃ সানী, সুরাইয়া জেসমিন রুমা,
সুইটি সুলতানা, মোঃ রেজাইল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, নির্মাণ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের জন্য বিলাসবহুল বহুতল ভবন, রাস্তা-ঘাট, কালভার্ট-ব্রিজ, সেতু ও মার্কেট নির্মাণ করে আসছে। তাদের ঘাম, শ্রম আর ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে আমাদের উন্নয়ন।
অথচ দুঃখজনক হলেও সত্য-প্রচলিত শ্রম আইন অনুযায়ী ঈদ বোনাসের অধিকারী হওয়া সত্ত্বেও অধিকাংশ নির্মাণ শ্রমিক ঈদ বোনাস থেকে বঞ্চিত হন। ঈদ আসে, আনন্দ আসে-কিন্তু শ্রমিকের ঘরে সেই আনন্দের ছোঁয়া পৌঁছায় না। শুধু তাই নয়, অধিকাংশ ক্ষেত্রে নির্মাণ শ্রমিকদের কোনো নিরাপত্তা সরঞ্জাম (হেলমেট, সেফটি বেল্ট, গ্লোভস ইত্যাদি) ছাড়াই ঝুঁকিপূর্ণ উচ্চতায় কাজ করতে বাধ্য করা হয়। কর্মক্ষেত্রে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয় না। শ্রম আইন অনুযায়ী শ্রমিকের স্বীকৃতি হিসেবে নিয়োগপত্র
প্রদান বাধ্যতামূলক হলেও বাস্তবে অনেক শ্রমিকই নিয়োগপত্র থেকে বঞ্চিত।
বক্তারা ঈদের আগেই দেশের ৭০ লক্ষ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস নিশ্চিত করার জন্য মালিক এবং সরকারের কাছে দাবী জানান।
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শন ...
স্টাফ রিপোর্টার: উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একইসঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
সব মন্তব্য
No Comments