স্টাফ রিপোর্টার: রমজান মাস শেষ হলেই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
রোববার (১ মার্চ) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনের ইসি মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানটির আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
নির্বাচন কমিশনার বলেন, রমজান মাসে প্রশাসনিক ও মাঠপর্যায়ের নানা সীমাবদ্ধতা থাকে। তাই এই সময়টিতে বড় ধরনের নির্বাচনী কার্যক্রম হাতে না নিয়ে কমিশন প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করবে। ঈদের পরপরই তফসিল ঘোষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
তিনি আরও জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রসমূহের প্রস্তুতি, আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় এবং প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চলবে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা বা অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার বিষয়েও কমিশন গুরুত্ব দিচ্ছে।
উল্লেখ্য, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না করা পর্যন্ত প্রার্থিতা ও ভোটগ্রহণের নির্দিষ্ট সময়সূচি জানা যাবে না।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক আকারে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ট ...
স্টাফ রিপোর্টার: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল এবং টঙ্গী ইজতেমা ময়দানে সা ...
স্টাফ রিপাের্টার: জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানিনির্ভরতা কমাতে ‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযান শুরু হয়েছে। পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধর ...
সব মন্তব্য
No Comments