দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত বালু ভর্তি অবৈধ স্টিয়ারিংয়ের চাপায় জিল্লুর রহমান (৫৫) নামে একজন ভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল ১০টার দিকে উপজেলার আল্লারদর্গা-রায়টা সড়কের সোনাইকুন্ডি ইন্দারা মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের বাড়ি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভ্যান চালক জিল্লুর রহমান ভ্যান চালিয়ে আল্লারদর্গায় যাওয়ার পথে আল্লারদর্গা-রাইটা সড়কের সোনাইকুন্ডি ইন্দারার মোড়ে পেছন থেকে বালু ভর্তি অবৈধ একটি স্টিয়ারিং তাকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক রাস্তায় ছিটকে পড়লে অবৈধ স্টিয়ারিং তাকে চাপা দেয়। স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিংয়ের চাপায় ভ্যান চালক জিল্লুর রহমান ঘটনাস্থলেই নিহত হোন। এসময় অবৈধ স্টিয়ারিং চালক পালিয়ে গেলে স্থানীয়রা ষ্টিয়ারিংটি আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments