সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম দফাদার (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর ) রাতে ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম দফাদার মির্ধাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, স্থানীয় মির্ধাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন নজরুল ইসলাম দফাদার। বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থিতি খারাপ দেখে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৯ টার দিকে তিনি মারা যান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments