সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মহাফিল করেছে প্রেসক্লাব জামালপুর ও অনলাইন জার্নালিষ্ট নেটওয়ার্ক। এ সময় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
শনিবার (১৫ জুন) দুপুরে পৌর শহরের শহীদ হারুণ সড়কে প্রেসক্লাব জামালপুরের অস্থায়াী কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন।
প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সহ-সভাপতি এম সুলতান আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি সাঈদ পারভেজ তুহিন, নেটওয়ার্কের সাধারন সম্পাদক রাজন্য রুহানি, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন ও যমুনা টিভির সাগর ফরাজী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যাকান্ডের এক বছর অতিবাহিত হলেও মামলার তদন্ত রিপোর্ট নিয়ে তালবাহানা চলছে এবং বিচারকার্য চলছে মন্থর গতিতে। আসামীরা একের পর এক জামিনে বেড়িয়ে নিহত সাংবাদিক পরিবারকে নানা ভাবে হুমকি দিচ্ছে। মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যান জেলখানায় থাকলেও দ্বিতীয় আসামি রিফাত যে ইট দিয়ে মাথায় আঘাত করে সাংবাদিক নাদিমের মৃত্যু নিশ্চিত করেছিল সে এখন প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন। এ অবস্থায় মামলার দ্বিতীয় আসামি বাবু চেয়াম্যানের ছেলে রিফাতকে গ্রেপ্তার করাসহ হাত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অন্যাথায় বৃহত্তর আন্দোলনে নামার ঘোষনা দেন বক্তরা।
এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments