স্টাফ রিপোটার: পুরান ঢাকার বিভিন্ন সড়কে ঘোড়ায় চড়ে গণসংযোগ ও মিছিল করেছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী ২০২৪) বিকেলে পুরান ঢাকার সূত্রাপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে এ গণসংযোগ ও মিছিল শুরু হয়।
কর্মসূচির শুরুতেই সুসজ্জিত ঘোড়ায় চড়েন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং নৌকা প্রতীকে ভোট চান। মিছিলটি সূত্রাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হাতি, ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র নিয়ে জাঁকজমকপূর্ণ এই বর্ণাঢ্য মিছিলে দলীয় হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাঁরা নৌকা প্রতীক এবং সাঈদ খোকনের পক্ষে স্লোগান দেন। ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
পরে মিছিলটি বংশালের ইংলিশ রোড হয়ে নর্থ- সাউথ রোডে গিয়ে শেষ হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, প্রিয় নেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। আর আমি সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের সুখ-দুঃখের কথা জাতীয় সংসদে তুলে ধরার মাধ্যমে নাগরিকদের খেদমত করবো, ইনশাআল্লাহ।
মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আগামী ৭ জানুয়ারি আমরা নিজেরা ভোট দিবো, আমাদের পরিবারের সদস্যদের ভোট কেন্দ্রে নিয়ে যাব। ওইদিন বিকেলে আল্লাহ যদি সহায় হোন তাহলে আমরা নেত্রীর হাতে বিজয় তুলে দিবো, ইনশাআল্লাহ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, দীর্ঘ একমাস কাঁধে কাঁধ মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন আমার দলের নেতাকর্মীরা। তারা প্রিয় নেত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখার লক্ষে প্রতিটি বাড়িতে, প্রতিটি মহল্লায় নৌকা মার্কায় ভোট চেয়েছেন, মানুষের দোয়া কামনা করেছেন। আমি আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই পরিশ্রম বৃথা যাবে না। আগামী ৭ জানুয়ারি জনগণ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবো।
তিনি বলেন, আপনাদের দোয়া-সমর্থন নিয়ে এবং আপনাদের ভোটে জয়ী হতে পারলে আপনাদের সুখে-দুঃখের কথা মহান সংসদে গিয়ে তুলে ধরার মধ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। যেভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র থাকা অবস্থায় আপনাদের পাশে ছিলাম, সাথে ছিলাম। ভবিষ্যতে থাকবো, ইনশাআল্লাহ।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments