রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ এইচএসসি পরীক্ষর ফলাফলে উপজেলায় বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজ শ্রেষ্ঠত্ব অর্জণ করেছে। এ বছর এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৩,বানিজ্য বিভাগে ১০ ও মানবিক বিভাগে ৫৩জন শিক্ষার্র্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জণ করেছে। ২১৬জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৬জন জিপিএ-৫ ও ১১৮ শিক্ষার্থী এ গ্রেডসহ শতভাগ পাশ করেছে। কলেজের এ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও গভর্নিংবডির সদস্যরা তাৎক্ষনিক পৌর শহরে আনন্দ র্যালী বের করে। এদিকে কলেজের গভর্নিংবডির সভাপতি আনিসুর রহমান ও অধ্যক্ষ আফরোজা বেগম কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে ধারাবাহিক সাফল্যের প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা এ জন্য কলেজ গর্ভনিং বডির সদস্যবৃন্দ,শিক্ষক মন্ডলী,পরীক্ষা পরিচালনা কমিটি, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে এইচএসসি পরীক্ষার ফলাফলে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ বানারীপাড়া উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ কলেজ থেকে ২১৮জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৯ শিক্ষার্থী জিপিএ-৫ ও ১৪১ জন এ গ্রেডসহ সন্তোষজনক ফলাফল করেছে। কলেজের গড় পাশের হার ৯৬.০৫ । কলেজ গভর্নিংবডির সভাপতি ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক এবং অধ্যক্ষ সৈয়দ এনামুল হক কৃতি শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments