পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : রাজশাহী নগরীতে থেমে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে ট্রাকের সামনের অংশ। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে। ট্রাকটি সোমবার অন্য এক যায়গা থেকে পণ্য নিয়ে এনে রাখা হয়। পণ্যগুলো নামিয়েও দেওয়া হয়। এরপর ভোরে আগুন দেওয়া হয়।
এই ট্রাকটির মালিক ছিলেন নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভন। তিনি জানান,সোমবার অন্য একটি স্থান থেকে পণ্য নিয়ে এসে ট্রাক ফাঁকা করে সেখানে রেখে দেওয়া হয়। মঙ্গলবার ভোরে জানতে পারি ট্রাকটিতে আগুন দেওয়া হয়েছে। ছুটে এসে দেখি ট্রাকের কেবিনে আগুন লাগিয়ে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের কর্মীরা ট্রাকটির আগুন নেভান। ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাওয়ার্দী বলেন,ট্রাকের মালিককে থানায় মামলা করতে বলা হয়েছে। তিনি মামলা করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো। যারা আগুন লাগিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments