রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারীতে আওয়ামী লীগ নেতা আ.মালেক মোল্লার দোতলা বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে রহস্যজনক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে,উপজেলার বাইশারী গ্রামে পক্ষাঘাতগ্রস্থ অসুস্থ আওয়ামী লীগ নেতা আ. মালেক মোল্লা থেরাপিসহ উন্নত চিকিৎসার জন্য গত কয়েক বছর ধরে সপরিবারে বরিশাল শহরে ভাড়া বাসায় বসবাস করছেন। আ. মালেক মোল্লা তার অনুপস্থিতিতে স্থানীয় হাসান মোল্লার দরিদ্র পরিবারকে বাইশারী গ্রামের বাড়ির তার টিন কাঠের দোতলা বসত ঘরে থাকতে দেন। সম্প্রতি ওই পরিবারটিকে তিনি তার বসত ঘর খালি করে দিতে বলেন। এতে তারা রাজি না হওয়ায় এ নিয়ে দ্বন্ধের সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই পরিবারটি মালেক মোল্লার বসতঘর ছেড়ে দিতে বাধ্য হন। শনিবার রাত ১টার দিকে তালাবদ্ধ ঘরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আসবাবপত্রসহ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যপারে রোববার আওয়ামী লীগ নেতা আ. মালেক মোল্লার ছেলে আশরাফুল ইসলাম জয় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ্এসএম মাসুদ আলম চৌধুরী বলেন ,তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments